ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

গাজীপুরে বন কর্মকর্তার ওপর হামলা, মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে মামলা

সাংবাদিক

সামাদ খন্দকার, রাজেন্দ্রপুর (গাজীপুর)।।

গাজীপুর সদর উপজেলায় সরকারি সংরক্ষিত বনভূমিতে বৃক্ষরোপণ কার্যক্রম চলাকালে রাথুরা বিট কর্মকর্তা শেখ ইমদাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ১২ জুন সকাল ১০টার দিকে সদর উপজেলার পিরুজালী পাতিলবান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বিট কর্মকর্তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জের আওতাধীন রাথুরা বিটের অধীনে ওই এলাকায় সরকারি নির্দেশনায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছিল। বিট কর্মকর্তা শেখ ইমদাদ হোসেন জানান, তিনি তার সহকর্মী বাগান মালী মোঃ আলী হোসেন ও ফ্রিম্যান মোঃ সাইফুল ইসলামকে নিয়ে নির্ধারিত বনভূমিতে গাছ রোপণ করছিলেন। এ সময় পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা মোঃ ইব্রাহিম (৪০), তার ছেলে মোঃ রাতুল (২০) ও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে গালিগালাজ করে ও সরকারি কাজে বাধা দেয়। এরপর ইব্রাহিম হত্যার হুমকি দেয় এবং তার ছেলে রাতুল লোহার রড দিয়ে বিট কর্মকর্তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। এছাড়াও তারা এলোপাতাড়ি মারধর করায় বিট কর্মকর্তাসহ তার সহযোগী অন্যান্যরাও আহত হয়।

পরে সহকর্মীদের সহায়তায় বিট কর্মকর্তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী বিট কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত মোঃ ইব্রাহিম শুধু বন মামলারই নয়, একটি হত্যা মামলারও আসামি। দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে ওই এলাকায় বনভূমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। বন বিভাগের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করাই ছিল হামলার উদ্দেশ্য।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে পুলিশ জানিয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিজান চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
৮৪০ Time View