ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে নাশকতার পর ঢাকায় আত্মগোপন, ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন ধানমন্ডি থানার হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো মজুরি বোর্ডের সভা স্থগিত: মালিক-শ্রমিক পক্ষের ক্ষোভ/বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ১০৪ মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল গাজীপুর-সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই

গোপালগঞ্জে নাশকতার পর ঢাকায় আত্মগোপন, ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার

সাংবাদিক

গোপালগঞ্জে নাশকতার পর রাজধানীর মোহাম্মদপুরে আত্মগোপনে থাকা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-২-এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সদস্য। তাদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন (৫৫) যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি। তিনি আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এসআরবি-২ জানায়, গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির পর ওই তিনজন ঢাকায় এসে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অবস্থান করছিলেন। তারা ওই এলাকার বাসিন্দা নন। নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে দাবি করেছে বাহিনীটি।

মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেপ্তারদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআরবি-২-এর দেওয়া তথ্য অনুযায়ী, কাজী নুরুল আমিন তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৫০২ Time View