ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা ছাত্রী নিহতের পর আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরাও

চলে গেলেন না ফেরার দেশে শত শিক্ষকের শিক্ষক বাণীতোষ চক্রবর্তী

প্রমিত পাল, সিটি রিপোর্টার

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ বাণীতোষ চক্রবর্তী আর নেই।

রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় গোপালপুর পৌরসভার ডুবাইলের নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। একই দিন ডুবাইল সার্বজনীন শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

১৯৬৮ সালে গোপালপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়ে বাণীতোষ চক্রবর্তী শুরু করেন তাঁর শিক্ষকতা জীবন। দীর্ঘ ৫৩ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি গড়ে তুলেছেন শত শত শিক্ষক, বিচারপতি, সচিব, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন এবং ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।
গোপালপুরের সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান ছিল অনন্য।
তাঁর মৃত্যুতে গোপালপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১১৭৭ Time View