ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের শেষদিন মস্কোতে ‘সবচেয়ে বড়’ ড্রোন হামলা ইউক্রেনের পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত

মোঃ ওমর ফারুক, হাজীগঞ্জ, চাঁদপুর

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থাপনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

মার্চ ২০২৬ মাসের কর্মদক্ষতা ও সাফল্যের ভিত্তিতে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়। এর মধ্যে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার।

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা।
এছাড়া শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই (নিঃ) নূরমোহাম্মদ।
এবং শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানায় কর্মরত মনির হোসেন মুন্না।

সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

চাঁদপুর জেলা পুলিশ তাদের ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও সভায় উল্লেখ করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৬৮৭ Time View