চাঁদপুর জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত আইনজীবী নেতৃবৃন্দও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইন পেশার মর্যাদা সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়ে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটিতে দায়িত্ব পেয়েছেন—সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ ও অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী ও অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল্লাহ মিজি, অ্যাডভোকেট আল-আমিন, অ্যাডভোকেট উম্মেহানি মুক্তা ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।
সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।






















