ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক /২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু মঙ্গলবার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনে বিধিমালা সংশোধন মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

চারদিন পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু

মো জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি

অবশেষে চারদিন বন্ধ থাকার পর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৭ টা হতে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা

আজ সোমবার সকাল ৯ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি গেইট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে গত ৭ আগস্ট সকাল ৭ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হলেও আজ সোমবার ( ১১ আগস্ট) সকাল ৭ টায় হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে সোমবার সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কর্ণফুলীর নদীর দুই পাড়ে অসংখ্য
হালকা এবং মাঝারি যানবাহন ফেরিতে উঠছে। আবার কিছু কিছু যানবাহন ফেরিতে উঠার অপেক্ষা করছে।
এসময় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এসময় চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় বাস চালক মো: ইউসুফ, বলেন, কর্ণফুলী নদীতে পানির স্রোত বেশী থাকায় গত ৪ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আজ সোমবার হতে ফেরি চালু হওয়ায় আমাদের কষ্ট একটু কম হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:২২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৮০৪ Time View