ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি মামলায় গ্রেপ্তার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্কবার্তা আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকিরের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয় এক দিন আগেই যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প–পেজেশকিয়ান আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার দেশের সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শনিবার (৩০ মে) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জাতীয় সংসদ হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ১০ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে হুইপ অপু বলেন, শরীয়তপুরের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা এবং সমাজের অসংগতি প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সদর এ কে এম নাসির উদ্দিন কালু।
এছাড়াও অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
৭১৫ Time View