ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় ২ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার, ব্যবসায়ীদেরকে ধরতে পারেনি বিজিবি।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে ২ শত বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় টহলরত বিজিবি সদস্যরা কোনও মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেননি।  মশালগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবাদার মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজিবিসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে (৪ জুলাই)  উপজেলার মশালগাঁও বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৮/৯ এস থেকে প্রায় ৩’শ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে হাজিপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২ শ’ বোতল ভারতীয় ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। ঘটনার সময় মশালগাও সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে তিনজন ব্যক্তিকে দুটি ব্যাগসহ বাংলাদেশের দিকে আসতে দেখেন।

এসময় বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ওই ব্যক্তিরা ব্যাগদুটি রেখে পালিয়ে যায়। টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যাগগুলো তল্লাশি করে ২০০(দু’শ) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। মশালগাঁও বিজিবি কমান্ডার আরও জানান, সীমান্তে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান রোধে সবসময় তৎপর আছে। মাদক পাচারকারীসহ যেকোনও প্রকার চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
৭৯৯ Time View