ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ডিএমএফ’র সৌজন্য সাক্ষাৎ পিলখানা হত্যাকাণ্ডের কারণ দেশের মানুষের কাছে এখন ‘বোধগম্য’: প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশি অভিযান, ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ১০ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হলেন আলহাজ্ব মো.খসরুল আলম হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয় আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ভারতের রেকর্ড হার, দক্ষিণ আফ্রিকার বড় জয় ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ডিএমএফ’র সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে মন্ত্রীর বাসভবনে ডিএমএফ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভবিষ্যতে যেকোনো ইতিবাচক কার্যক্রমে ডিএমএফ’র পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, দপ্তর সম্পাদক আরেসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, আইসিটি বিষয়ক সম্পাদক সোলায়মান শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে ডিজিটাল মিডিয়ার উন্নয়নে ডিএমএফ সব সময় যৌথভাবে কাজ করতে প্রস্তুত।’

ডিএমএফ সেক্রেটারি ডা. তৃণা ইসলাম বলেন, ‘নিউজ মিডিয়া ও ডিজিটাল মিডিয়ায় গুজব ও অপতথ্য রোধে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে এবং এ সংক্রান্ত যেকোনো উদ্যোগে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
৫২২ Time View