ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় টানা ৩ দিন ঘন কুয়াশা, তাপমাত্রা নামল ২৪ ডিগ্রিতে

সাংবাদিক

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঋতু পরিবর্তনের শুরুতেই আগাম শীতের আমেজ দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সেই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় সকালের দিকে বইছে হিমেল বাতাস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: জুলহাস উদ্দীন/সমকাল

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে ভোর থেকেই চারদিকে হালকা থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। সকালে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শেষরাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, অগ্রহায়ণ বা পৌষ মাস আসার আগেই উত্তরের এ সীমান্ত উপজেলায় কুয়াশা ও ঠান্ডার প্রকোপ দেখা দিতে শুরু করেছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৫০৫ Time View