ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

থার্টি ফার্স্ট নাইটে রেসিং করলে গাড়ি জব্দ: ডিএমপি কমিশনার

সাংবাদিক

থার্টি ফার্স্ট নাইটে মোটররেসিং করলে গাড়ি জব্দ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি বর্ষবিদায় উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, নিরাপত্তার ঘেরাটোপে যেন সর্বসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পবিত্র বড়দিন যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঢাকা মহানগরীতে ৭৩টি গির্জায় বড়দিনের অনুষ্ঠান পালন করবেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। যেকোনো গুজব, অপপ্রচার রোধে সাইবার পেট্রলিং জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে থার্টি ফার্স্ট নাইট ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

রেসিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে কেউ মোটররেসিং করলে তাদের গাড়ি জব্দ করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যেকোনো অনুষ্ঠানের অনুমতি নিতে হবে।

পটকা ও বিস্ফোরক ক্রয়-বিক্রয় যেন বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবে ডিএমপি।

এ ছাড়া, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আতশবাজি ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৭১৮ Time View