ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

“দক্ষ যুবশক্তি, স্বনির্ভর অর্থনীতি” স্লোগানে সিলেটে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের পঞ্চম দিন

সাংবাদিক

“দক্ষ যুবশক্তি, স্বনির্ভর অর্থনীতি” এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ভ্রাম্যমান অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (মৎস্য চাষ) এর ছয় দিনব্যাপী অনুষ্ঠান মালার ৫ম দিনের অনুষ্ঠান শনিবার, ১০ জানুয়ারি সিলেট নগরীর মেজর টিলা এলাকার শাহ জালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা উন্নয়নমূলক এই প্রশিক্ষণটি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষ প্রশিক্ষণ পরিদর্শন করেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জনাব উৎফল বড়ুয়া। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা ছালিম আহমদ খান। উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত প্রশিক্ষক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উৎফল বড়ুয়া বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলবে। এছাড়া সরকারও নানা বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি মৎস্য চাষ প্রশিক্ষণ যুবকদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার, ৬ জানুয়ারি ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় এবং কাল ১১ জানুয়ারি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে মৎস্য চাষ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি ও বাস্তব অভিজ্ঞতা প্রদান শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুব নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৬৭২ Time View