ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২, আহত ১৭

সাংবাদিক
বাংলাদেশ থেকে ২৯ জুলাই মোজাম্বিক হয়ে অবৈধ সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় আসার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালী হাফেজ নুরুল আমিন ও মানিকগঞ্জের আবু নাঈম নামে ২ বাংলাদেশি নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১৭ বাংলাদেশি। এদের মধ্যে একরামুল হক নামে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। সবাই বর্তমানে উইট ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় বাংলাদেশীরা জানান, দক্ষিণ আফ্রিকায় রবিবার ১০ আগস্ট ভোর রাতে প্রবেশের পর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশি নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬ টার দিকে গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জন বাংলাদেশি নিহত হয়।

নিহত হাফেজ নুরুল আমিন নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নং রাজগঞ্জ ইউনিয়ের কৃষ্ণরামপুর গ্রামের কালিরহাট সংলগ্ন হাজী অলি উল্লাহ কোম্পানীর ছেলে। এবং অপরজন আবু নাঈম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চাঁনরব আলীর ছেলে।

গুরুতর আহত হয়েছে ফেনীর জেলার দাগন ভুঞা উপজেলার হুদরায়তপুর ইউনিয়ের একরামুল হক। তিনি আশংকাজনক অবস্থায় উইটব্যাংক হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ দুর্ঘটনায় আহত ঢাকা জেলার নবাবগঞ্জের বালুখন্ড ইউনিয়নের উৎপল মন্ডল, অন্যান্য জেলার মো. আলাউদ্দিন, আরমান হোসেন, মো. ইব্রাহীম, নুর হোসেন, মো. মাসুদ, ফরিদ হোসেন, নাসির উদ্দিন মানিক, আব্দুল করিম সহ ১৬ জন বাংলাদেশি প্রাথমিক চিকিৎসা শেষে আত্মীয়-স্বজন ও নিজ গন্তব্যে চলে গিয়াছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৮৬৫ Time View