ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপ্রতিম হত্যাকাণ্ড: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম জারুলছড়ি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার কবাখালী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের পাবলাখালী কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে নারী, শিশু ও প্রবীণসহ স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অনেকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পান।দীঘিনালা সেনা জোন ০৪ ইবি ‘বেবী টাইগার্স’- এর ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালনা করেন সেনানিবাসের আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি। জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি’র নির্দেশনায় কার্যক্রম সম্পন্ন হয়।

চিকিৎসা প্রদানকালে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, ‘পাহাড়ি এই অঞ্চলের মানুষ অনেক সময় ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হন। তাঁদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে সেনাবাহিনী সব সময় কাজ করছে। এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাচ্ছেন। ভবিষ্যতেও সেনাবাহিনী এ উদ্যোগ অব্যাহত রাখবে।’স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
৮৫৭ Time View