দীর্ঘ ১৩ বছর পর ফরিদগঞ্জের গাজীপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
মো জাকির হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১৩ বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন। ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো বাজার এলাকায় ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফরিদগঞ্জ উপজেলার সমন্বয় অফিসার ও গাজীপুর বাজার নির্বাচন কমিটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ও সাংবাদিকদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এইদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় আগে থেকেই সরগরম ছিল গাজীপুর বাজার।
ভোটগ্রহণ শেষে ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। ১২ সদস্য কার্যনির্বাহী কমিটির মধ্যে ৬ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকি ৬টি পদে ২০ জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ২৮৬ জন। এতে আনারস প্রতীকে ৯৯ ভোট পেয়ে সভাপতি পদে মজিবুর রহমান পাঠান নির্বাচিত হন, সহ-সভাপতি পদে শাহাবুদ্দিন পাঠান বৈদ্যুতিক পাখা মার্কায় ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে তলোয়ার মার্কায় ১২৪ ভোট পেয়ে শরীফ হোসেন আজাদ নির্বাচিত হন, সাংগঠনিক সম্পাদক পদে কলম প্রতীকে তারেক মিজি ২৩৪ভোট পেয়ে নির্বাচিত হন, কোষাধ্যক্ষ পদে বই প্রতিকে আইয়ুব আলী আনছারী ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রচার সম্পাদক পদে মোঃ ইউনুস খান মাইক প্রতিকে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন।


























অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল