ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ সুবেকাতে বিন মিশাল ট্রাভেলসের ১৯তম শাখার শুভ উদ্বোধন

ধর্মীয় খেদমতের স্বীকৃতি, মোয়াজ্জেম সাহেবকে যুবশক্তির সম্মাননা স্মারক প্রদান

গত ৫ই জুলাই, রোজ শনিবার, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৪৫ বছর মুয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করায়, যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

৪৫ বছর ধরে টানা মসজিদের সেবা করে যাওয়া এই গুণী ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যুবশক্তির সদস্যরা তাঁর হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ এবং যুব সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

যুবশক্তির পক্ষ থেকে জানানো হয়—

“একজন মুয়াজ্জেম মসজিদের অবিচ্ছেদ্য অংশ। তাঁর কণ্ঠের আজান প্রতিদিন মানুষকে আল্লাহর পথে ডাকে। দীর্ঘ ৪৫ বছর এই মহান দায়িত্ব পালনের মাধ্যমে তিনি একটি প্রজন্মকে জাগ্রত করেছেন। এই সম্মাননা শুধুমাত্র একজন ব্যক্তির নয়, বরং ধর্মীয় দায়িত্বের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক।”

এই সাদামাটা হলেও গভীর তাৎপর্যপূর্ণ সম্মাননা প্রদান কর্মসূচিকে এলাকাবাসী অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ভবিষ্যতে সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যাঁরা নিরবচরে কাজ করছেন, তাদেরকেও এভাবে মূল্যায়ন করার অঙ্গীকার ব্যক্ত করে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
৯৫২ Time View