ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিয়াদে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে ‘বটতলী সমাজ কল্যাণ পরিষদ’-এর মতবিনিময় সভা ‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক; অতিরিক্ত পুলিশ মোতায়েন বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মজিদ ফটো’র ২য় মৃত্যুবার্ষিকী শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

নওগাঁয় সুলপির আঘাতে বিএনপি নেতা গুরুতর আহত, থানায় অভিযোগ

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলপির আঘাতে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছে।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার হাট-চকগৌরী বাজারে।এ ঘটনায় মহাদেবপুর থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।জানা গেছে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের কুড়ানু মন্ডলের পুত্র মনজুরুল আলম এর জমিতে রোপনকৃত ধানের চারা প্রতিপক্ষ একই গ্রামের আনিসুর রহমান এর পুত্র সাঈদ হোসেন গং বিনষ্ট করে। জমিতে রোপণকৃত ধানের চারা বিনষ্টের ঘটনাকে কেন্দ্র করে এদিন উপজেলার হাট-চকগৌরী বাজারে সাঈদ হোসেনের সঙ্গে মনজুরুল আলম ও তার বিয়াই লিয়াকত আলী সরদারের কথা কাটাকাটি শুরু হয়।কথা-কাটাকাটির এক পর্যায়ে লোহার রড়ের তৈরি সুলপি দিয়ে সাঈদ হোসেন প্রথমে মনজুরুল আলমকে আঘাতের চেষ্টা করে ব্যার্থ হয়ে স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী সরদারের পেটে আঘাত করে। গুরুতর আহত লিয়াকত আলী সরদারকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় মনজুরুল আলম বাদী হয়ে মহাদেবপুর থানায়, সাঈদ হোসেন ও তার পিতা আনিছুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০৮৯ Time View