ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির পাঁচ ধাপের ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের পুলিশ-বিএনপির পাহারায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন

নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

সাংবাদিক

নড়াইলে স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মারা গেলেন স্বামীও। বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে মসজিদে ফজরের আজান দিতে ও নামাজ পড়তে গিয়ে সেখানে নামাজের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন ৬০ বছর বয়সী রোমান মোল্যা। স্ত্রীর মৃত্যুর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে।

তাদের ছেলে জসিম কুয়েত থেকে দেশে ফেরার পর সোমবার (১২ অক্টোবর) দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। শনিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যান রোমান মোল্যা স্ত্রী। স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ আদায় করতে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। নামাজের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে, রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। তার ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর সোমবার দাফন করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তুলারামপুর ইউনিয়নের বাসিন্দা শিহাবুর রহমান শিহাব। স্বল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
৫১৬ Time View