ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

নড়াইলের লোহাগড়ায় প্রবাসীর শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে মহিলাসহ আটক ৪

সৈয়দ রিফাতুল ইসলাম, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবীর ঘটনায় মহিলাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবা (৮) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শিশু অপহরণের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দিন মৃধার আট বছর বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ মেজবা গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে যায়। আব্দুল্লাহ মেজবা ওই দোকানে অবস্থানকালে দোকানী উজ্জ্বল শেখ তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে।

এরপর অপহরণকারীরা রাতেই ওই শিশুকে নিয়ে শহরের রামপুর এলাকায় নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখে এবং পরদিন ঢাকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করে।ঢাকা নেওয়ার পর ওই পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করবে বলে পরিকল্পনা করে অপহরণকারীরা।

সৃষ্ট ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। তবে তাদের কথাবার্তায় অসংগতির কারণে পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ সৃষ্ট ঘটনার তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় পুলিশের তৎপরতায় রবিবার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহ মেঝবাকে উদ্ধার করা হয় এবং অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিলাসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঘাঘা গ্রামের উত্তর পাড়ার শহীদ শেখের ছেলে দোকানী উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার ছেলে সাকিব লস্কর (১৭), পার্শ্ববর্তী যোগিয়া গ্রামের হানিফ শেখের ছেলে ভ্যানচালক জান্নাতুল (১৮)।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘শিশু অপহরণের ঘটনায় ভোর থেকে অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০১:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
৭৯০ Time View