ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফ শুরু হচ্ছে যৌথ অভিযান নরসিংদীতে মেডিকেল কলেজ চালুর ঘোষণা- যেখানেই অবহেলা ও দূর্নীতি সেখানেই চাকরিচ্যুতি-স্বাস্থ্য মন্ত্রী ছয় মাসে ৫০ শয্যার হাসপাতাল হবে ১০০ শয্যার, সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী ফরিদগঞ্জে যুব সমাজের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন

নববর্ষের আনন্দ ঢেকে দিল শিশুর করুণ মৃত্যু।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন আনন্দ যেন বিষাদে ঢেকে দিল দুর্ঘটনায় একটি শিশুর করুণ মৃত্যু। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার ১৪ এপ্রিল বিকেলে রাণীশংকৈল পৌর শহরের কলেজ হাট এলাকায়।

জানা গেছে, ওই হাট সংলগ্ন বাসিন্দা আসবাবপত্র ব্যবসায়ী মঞ্জুর আলমের মেয়ে মুবাশ্বিরা(৪) ঘটনার দিন বিকেল ৩টার দিকে বাড়ির সামনে খেলছিল। তাদের বাড়ির লাগোয়া ছিল প্রতিবেশি দেলোয়ার হোসেনের বাড়ির পুরনো সীমানা প্রাচীর। মেয়েটির খেলা করার এক পর্যায়ে হঠাৎ ওই সীমানা প্রাচীর হুড়মুড় করে ভেঙে পড়লে মেয়েটি তাতে চাপা পড়ে।আশপাশের লোকজন দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

তিনি আরও জানান,নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায় নি। হাসপাতাল থেকে তার মরদেহ তার পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৬৯৫ Time View