ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

সাংবাদিক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও বালি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৯ ও হাসপাতালে ১ মোট ১০ জন নিহত হয়েছেন এবং আহত ২০ জনেরও বেশি।

মঙ্গলবার ( ২০ অক্টোবর) ভোর রাতে বনপাড়া পুলিশ তদন্তের সামনে এ দূর্ঘটনা ঘটে।

​নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। ​

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়েছে, বাসে থাকা অনেক যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া অংশের ভেতর আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ​ ঘটনার পর পর এলাকার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫১৩ Time View