ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি হ্যাটট্রিকের পর ফাইফার, হাসানের তোপে অলআউট আফগানিস্তান আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩ প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড

নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা

সাংবাদিক

এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ আগামী সোমবার (৭ জুলাই) নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত শনিবার (৬ জুলাই) মধ্যরাতে মিয়ানমার থেকে দেশে ফিরে আসার পরপরই রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় সাবিনা-কৃষ্ণাদের।

এর আগেও নারী দলের অসাধারণ পারফরম্যান্সের মূল্যায়ন করেছিলেন ক্রীড়া উপদেষ্টা। ২০২৩ সালের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই তিনি বাফুফে ভবনে গিয়ে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, যা এক সপ্তাহের মধ্যেই পৌঁছে যায় খেলোয়াড়দের হাতে।

আসিফ মাহমুদ সজীব দায়িত্ব গ্রহণের পর থেকে ক্রীড়াঙ্গনে সাফল্য এলেই দ্রুত আর্থিক প্রণোদনা দিয়ে আসছেন। এর মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন, নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ ও সাফ অনূর্ধ্ব-২০ জয়ে পুরস্কারের ঘোষণা।

নারী ফুটবলের এই অর্জন আবারও প্রমাণ করল, দেশের নারী ক্রীড়াবিদরাও আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল হতে পারে – যদি থাকে পৃষ্ঠপোষকতা ও রাষ্ট্রীয় স্বীকৃতি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
৯৪২ Time View