ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাহাবুব মোল্লা সোহাগ নিজের মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে পাঠকপ্রিয়তা পেয়েছে শিহাব শহিদুলের ‘নগরঘড়ি ও সুবোধ’ কাইতচাইল যুব সংগঠনের উদ্যোগে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন, প্রশাসনের নীরবতায় ক্ষোভ রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী আজ থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন তারেক রহমান ভোলায়- বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজের মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

সাংবাদিক

মঙ্গলবার দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম(২৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে।

ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।এসময় আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগ মুহূর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। হেনয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে।

সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো। যার কারণে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।
তিনি আরো বলেন, ‘আমি একজন দুঃখিনী মা। আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ রয়েছে। ৬ মাস আগে বরিশালে কাজ করতে গিয়ে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটি মাদকাসক্ত।আমি এখন কিভাবে বাঁচব।

কান্নাজড়িত কণ্ঠে হেনয়ারা বেগম আরো বলেন, ‘আমার মাথা গোজাঁর ঠাঁইটুকুও এখন পুড়ে ছাই হয়ে গেল। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এতো শোক আমি কিভাবে সইব।’

প্রতিবেশী জামির আলী বলেন, ‘শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করত। গতকাল রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এভাবে আর কোনো পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।’

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেব।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৫১৫ Time View