ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি হ্যাটট্রিকের পর ফাইফার, হাসানের তোপে অলআউট আফগানিস্তান আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩ প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড

পবিত্র আশুরায় ঢাকায় তাজিয়া মিছিল শুরু

সাংবাদিক

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল ১০টার পর লালবাগের হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই শোকযাত্রা।

চার শতাব্দীর পুরনো এই ইমামবাড়ায় ভোর থেকেই জড়ো হতে থাকেন ঢাকাসহ আশপাশের অঞ্চল থেকে আগত হাজারো শিয়া মুসলিম। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরেছিলেন, যা শোকের প্রতীক হিসেবে বিবেচিত। অনেকের হাতে ছিল কারবালার স্মৃতিবাহী প্রতীক—ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম।

মিছিলের পরিবেশ ছিল আবেগঘন ও ভারাক্রান্ত। ‘হায় হোসেন, হায় হোসেন’ শোকধ্বনিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে অংশ নেওয়া একজন অংশগ্রহণকারী মহব্বত জানান, “এই দিনটি আমাদের জন্য গভীর শোকের। ইমাম হোসেন ও তার পরিবারের শহীদ হওয়ার ঘটনাকে আমরা চিরদিন স্মরণে রাখি। প্রতিবছর এই মিছিলে অংশ নিয়ে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।”

তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে হোসেনি দালান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট ও অতিরিক্ত পুলিশ সদস্য।

উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মুহাররম কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার পরিবারের নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবছর শিয়া সম্প্রদায় আশুরার দিন এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
১০২৮ Time View