ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এম এ হান্নান এমপি

সাংবাদিক

‎ ‎ফরিদগঞ্জ প্রতিনিধি: মোঃ জাকির হোসেন ‎ ‎বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ‎দুঃস্থ ও অসহায় নারীদের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ‎চেক বিতরণ করেন এম. এ. হান্নান এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বরুড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি এ আর এম জাহিদ হাসান, এমপির প্রতিনিধি মঞ্জিল হোসেন পাটোয়ারী, থানার অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ, প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

‎সরকারের এ ধরনের আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় ও দুঃস্থ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। ‎

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৬ Time View