ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩২ বছরের গৌরবময় অধ্যায় শেষে অশ্রুসিক্ত বিদায় নিলেন কল্যানি বড়ুয়া ‎ফরিদগঞ্জে শৌচাগার থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ১৪ আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ৩১ মার্চ পর্যন্ত বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী হাজীগঞ্জের রাজনীতিতে শোকের ছায়া – বিএনপি’র উজ্জ্বল নক্ষত্র সাবেক ইউপি চেয়ারম্যান এম. এ. নাফের শাহ আর নেই সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে, গ্রেফতার ৯

‎ফরিদগঞ্জে শৌচাগার থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে নুরজাহান বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং) উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামের রাঁড়ীগো মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। নিজ বাড়ির শৌচাগারে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। তিনি ওই গ্রামের কুয়েতপ্রবাসী আবুল কালামের স্ত্রী।

‎বেলা ৩টা দিকে রক্তাক্ত অবস্থায় নুরজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের চারটি সন্তান রয়েছে।

‎মৃতের কলেজ পড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা বলেন, ‘আমি সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি আমাদের বিল্ডিংয়ের দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে আমাদের বাড়ির এক চাচাতো বোনের বাসায় যাই, আমার কাছে থাকা তার ওষুধ দিয়ে আসতে। কিছুক্ষণ পর ঘরের সামনে ফিরে এসে দেখি দরজা খোলা। এ সময় ঘরে প্রবেশ করে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মা পড়ে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে এবং মাকে হাসপাতালে নিয়ে আসি।’

‎স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম বলেন, ‘নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি, এনজিওর লোকজন টাকার জন্য তাঁদের বাড়িতে এসে বসে থাকত। ঘটনার দিন সকালেও তাঁর বাড়িতে এনজিওর লোকজন আসে। তবে কোন এনজিও, তা বলতে পারেননি।’

‎ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের গলায় কাটা গভীর জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৫১৭ Time View