ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা

ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি এপেক্স মনির হোসেন (এলএলবি)’র পক্ষ থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) মাদ্রাসার মিলনায়তনে ৬ ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সুপার মুফতি আখতার হোসেন সাদেকীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি ও দৈনিক ইলশেপাড়ের সহকারি সম্পাদক সাংবাদিক এপেক্স মনির হোসেন (এলএলবি)। প্রধান অতিথি বক্তব্যে বলেন, উপজেলা সদর থেকে এ প্রতিষ্ঠানটি অনেক দূর, এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যারা এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। শিক্ষার্থীরা যদি মনোযোগী হয়ে ভালো ফলাফল করে তাহলে তাদের এ কষ্ট স্বার্থক হবে। বর্তমান সমাজে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের প্রবনতা দেখা যাচ্ছে, এসব থেকে দূরে থাকলে পড়াশোনায় তোমরা ভালো করতে পারবে। ভালো ফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। তাহলেই হবে জীবনের স্বার্থকতা। আজকে যেসব শিক্ষার্থী এ সহায়তার  আওতায় আসার সুযোগ হয়নি। আগামীতে তাদেরকেও বিভিন্নভাবে আর্থিক সহায়তার আওতায় আনা হবে। মাদ্রাসার সর্বচ্চো উপস্থিতি ও ভালো ফলাফলকারী কৃতি শিক্ষার্থীদের উপহার ও স্বীকৃতি প্রদান করা হবে। প্রাচীনতম এ বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষর্থী ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, মানসম্মত শিক্ষার পরিবেশ উপহার দিতে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবো।

এসময় তিনি এ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসায় মোল্লা ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান, সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সাবেক সফল সভাপতি, শিক্ষানুরাগী, সৌদি আরব দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফারুক মোল্লা রিপন ও দাতা সদস্য তরুণ সমাজসেবক মাহবুব মোল্লা সোহাগসহ সব শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও শিক্ষা ও প্রতিষ্ঠানের মানোন্নয়নে তাদের ধারাবাহিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন নতুন এ সভাপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর’র পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর’র উপপুলিশ পরিদর্শক মাসুম হোসেন, অতিরিক্ত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম, তোফায়েল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও মাদ্রাসার সাবেক সফল বিদ্যোৎসাহী সহসভাপতি মিজানুর রহমান মোল্লা, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মিয়াজী, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু মোল্লা, বিএনপি নেতা শরীফ হোসেন মজুমদার, নবনির্বাচিত অভিভাবক সদস্য কবির হোসেন মোল্লা, জসিম উদ্দিন পাটোয়ারী, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহাগ, শিক্ষক প্রতিনিধি আজিজ, আনোয়ারুল হক, পাখি বেগম, যুবদল নেতা আরিফ হোসেন শুক্কুর ও বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৫৭৮ Time View