ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক /২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু মঙ্গলবার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনে বিধিমালা সংশোধন মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

বড়াইগ্রামে ২২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

সাংবাদিক

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলার কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছে। রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২২ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করে।
ছাত্রশিবির বনপাড়া সাথী শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম।
ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সভাপতি বায়েজিদ বোস্তামী বাদলের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলামিন হোসেন আদিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, পৌর আমীর মহি উদ্দিন মীর, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি প্রমুখ । অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্যাকেজ তুলে দেন অতিথিরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
১২৪০ Time View