ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মজিদ ফটো’র ২য় মৃত্যুবার্ষিকী

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ছিলেন মানিকগঞ্জ জেলার একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং আইনজীবী নেতা।

আব্দুল মজিদ, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধীকারী আব্দুল মজিদ, ছাত্র জীবনের শুরু থেকেই একজন প্রভাবশালী ও তুমুল জনপ্রিয় ছাত্র নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলেছিলেন। ছাত্র অবস্থায় জানাব ফটো সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনে পরপর ৩বার নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মহান মুক্তিসংগ্রামে রণাঙ্গনে একজন সম্মুখসারির বীর যোদ্ধা হিসেবে নেত্রীত্ব দিয়ে মানিকগঞ্জকে পাক হানাদার মুক্ত করেছিলেন।

তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী, অঙ্গ সংগঠনের প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালনসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ২ মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল মজিদ একজন কর্মীবান্ধব এবং স্বাধীনচেতা ও সংগ্রামী নেতা হিসেবে সর্ব মহলে সমান জনপ্রিয় ছিলেন।

আজ ২৩রা জুলাই ২০২৬ ইং তারিখ বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার ২য় মৃত্যুবার্ষিকী। প্রবীণ এই গণমানুষের নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সর্ব স্তরের মানুষ গভীর শ্রদ্ধা এবং ভালবাসা জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৫০৫ Time View