ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাণীশংকৈলে ছাদ থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু।  গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী ট্রাম্পকে নোবেল দেওয়ায় ‘কোনো অনুশোচনা নেই’: মাচাদো যুদ্ধে ইরান জয়ী হয়েছে: গালিবাফ নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস

বিয়ের আশ্বাসে প্রেমিকাকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাংবাদিক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে প্রেমিকের বাড়িতে এনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন ভূক্তভোগী নারী। শনিবার (৯ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মামুন পাটোয়ারী (৩৫) ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালী গ্রামের ও মিরাজ পাটওয়ারী (২৪) চাঁদপুর শহরের মধ্য হিঙ্গুলী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর কথায় জানা গেছে, এক বছর আগে রাজধানীতে মামুন পাটওয়ারীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় তার। গত ৫ আগস্ট বিয়ের কথা বলে ওই নারীকে মামুন পাটওয়ারী তার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাকে তিনদিন আটকে রেখে প্রেমিক এবং তার অপর দুই বন্ধু দলবদ্ধ ধর্ষণ করেন। শুক্রবার স্থানীয়রা মামুন ও ওই নারী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার মিরাজ পাটওয়ারীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চক্রবর্তী জানান, দলবদ্ধ ধর্ষণের মামলায় এরইমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনিবার বিকেলে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। সেখানে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। তাছাড়া জড়িত অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
৬৯১ Time View