বিলাইছড়ি জোনে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত।
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি:- অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২৯ বীর, বিলাইছড়ি জোনের উদ্যোগে গত ০৬–১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। দুর্গম এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত। অনুষ্ঠানের মূল পর্বে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সম্পন্নের সনদপত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অর্জিত স্বাস্থ্যসেবা সংক্রান্ত দক্ষতার যথাযথ প্রয়োগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিষ্ঠার সাথে ভূমিকা রাখার জন্য তাদের উৎসাহিত করেন।
বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ কার্যক্রম স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এর মাধ্যমে একদিকে যেমন দুর্গম অঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নত হবে, অন্যদিকে সামরিক বাহিনীর সাথে স্থানীয় জনসাধারণের সুসম্পর্ক ও জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও সুদৃঢ় হবে।
























বন্ধ শিল্প-সেবা চালু করতে ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ