ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

ভারতের রেকর্ড হার, দক্ষিণ আফ্রিকার বড় জয়

সাংবাদিক

১৮৭ রান তাড়া করতে নেমে ভারত জাতীয় ক্রিকেট দল ১১১ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলর কাছে ৭৬ রানে ম্যাচ হেরেছে। ফলে সুপার এইটের প্রথম ম্যাচে জয় পেলো দক্ষিণ আফ্রিকা। টি–টুয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এত দিন বড় হার ছিল ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলর কাছে ৪৯ রানে।

২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলর কাছে হারের পর এই প্রথম বহুজাতিক টুর্নামেন্টে হারল ভারত। মাঝে ২২টি ম্যাচ খেলে জিতেছিল ২১টিতে, একটি ছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত।

আহমেদাবাদের ম্যাচটিতে ভারত খেই হারিয়েছে রান তাড়ার শুরুতেই। প্রথম ওভারে ঈশান কিষান আর দ্বিতীয় ওভারে তিলক বর্মাকে হারিয়ে ৫ রানে হারায় ২ উইকেট। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিকেরা। অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর হয়ে অধিনায়ক সূর্যকুমার যাদবও যখন ফেরেন, ভারতের রান ৫ উইকেটে ৫১।

এরপর শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার ষষ্ঠ উইকেট জুটি কিছুক্ষণ টিকলেও বাড়তে থাকা রান রেটের সঙ্গে তাল মেলাতে গিয়ে বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ইনিংসের ১৫তম ওভারে কেশব মহারাজ বোলিংয়ে এসে ৩৫ রানের জুটিটিই ভাঙেননি, এক ওভারের মধ্যে তুলে নেন পান্ডিয়া, রিংকু সিং ও অর্শদীপ সিং–এর তিন উইকেট।

এরপর দুবে কয়েকটি বড় শটে দলকে এক শ পার করিয়ে হারের ব্যবধানই কমিয়েছেন যা। বাঁহাতি এ ব্যাটসম্যান ৩ ছক্কা ১ চারে ৩৭ বলে করেছেন ৪২ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংস এটিই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৯৫৫ Time View