ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিকপুত্র নাভান মনির মাহির সরকারি বৃত্তি লাভ বন্যাদুর্গত মানুষের পাশে যুবদল, বাঁশখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সাঁকো নির্মাণ ও রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী গোপালগঞ্জে আমার দেশ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ফরিদগঞ্জে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় পঙ্গুতের পথে ৫টি শিশু, (ইউ,এন,ও) কাছে অভিযোগ সংবাদ প্রকাশের জেরে আর কত সাংবাদিক হবে হামলার শিকার? কোটালীপাড়ায় ১৫ দিনেই নতুন সড়কে ধস জাল সনদে চাকরি: জিয়ানগরের বাটাজোড় আলীম মাদ্রাসার দুই শিক্ষকের এমপিও বাতিল নরসিংদীতে মুক্তিপণ আদায়ের অভিযোগে সাংবাদিক বাবুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহানবী(সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। 

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- মহানবী হযরত মুহাম্মদ (সা:)সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বুধবার (১ এপ্রিল)দুপুরে উপজেলার নেকমরদ বাজারের গরুহাটি মাঠ থেকে একটি মিছিল বের করা হয়।

এ সময় বিক্ষুব্ধ মিছিলকারীরা  “নারায়ে তাকবির আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান, রাসুলের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান, মহানবীর কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই” সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সেখানে সমাবেশ করেন। সমাবেশে রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

হেফাজতে ইসলামের উপজেলা আমির মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য দেন- হেফাজতে ইসলামের ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা শাহী এমদাদুল হক, সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, জামায়াতে ইসলামীর জেলা প্রেস মিডিয়া আহবায়ক শাহাজালাল জুয়েল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,  রাসুলুল্লাহ (সা:) আমাদের হৃদয়ের স্পন্দন। তার সম্পর্কে  কোনো কটূক্তি বা আপত্তিকর মন্তব্য মুসলিম উম্মাহর জন্য গভীর আঘাত। এ অপমান আঘাত আমরা সহ্য করতে পারিনা। আমরা কটুক্তিকারী বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” এইসাথে তারা ইতোপূর্বে  গ্রেপ্তার বিধান রায়ের বিরুদ্ধে দ্রুত তদন্ত  করে চার্জশিট দাখিল করার দাবি জানান।  প্রসঙ্গত, এ নিয়ে গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পারকুন্ডা গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে বিধান রায় (১৯) কে গ্রেপ্তার করে রাণীশংকৈল থানা পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
৭৩৩ Time View