ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

সাংবাদিক

ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি কেসি-১৩৫ রিফুয়েলিং (মাঝ আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত) উড়োজাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’।

শুক্রবার (১৩ মার্চ) ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর এই জোট এমন দাবি করে। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া এ কথা জানিয়েছে।

দুটি পৃথক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, তাদের যোদ্ধারা ‘উপযুক্ত অস্ত্র দিয়ে’ একটি কেসি-১৩৫ উড়োজাহাজ ভূপাতিত করেছে। একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটিতেও আঘাত হানা হয়। পরে সেটির ক্রুরা ‘শত্রুদের একটি বিমানবন্দরে’ জরুরি অবতরণ করেন।

ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আরও জানায়, ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। কারণ, দখলদার বাহিনীর উড়োজাহাজ এসব লঙ্ঘন করে আসছে।

অন্য আরেকটি বিবৃতিতে গোষ্ঠীটি তাদের সাম্প্রতিক তৎপরতার বিস্তারিত তথ্য তুলে ধরে। তারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তাদের যোদ্ধারা কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘ইরাক ও এ অঞ্চলে থাকা দখলদারদের ঘাঁটিতে’ ৩১টি অভিযান চালিয়েছে।

এর আগে পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানিয়েছে, ঘটনাটির সময় সেখানে দুটি উড়োজাহাজ ছিল। এর মধ্যে একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। অপরটি নিরাপদে অবতরণ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই যৌথ হামলার জবাবে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মার্কিন উড়োজাহাজে হামলার এ ঘটনা ঘটল।

সূত্র:সিনহুয়া

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৬৬৪ Time View