ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

মোবাইল অপসংস্কৃতি রুখে মুক্ত সংস্কৃতির বিকাশে মতলব উত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

সাংবাদিক

সফিকুল ইসলাম রানা।।

“মোবাইল অপসংস্কৃতি রুখতে হবে, মুক্ত সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং বাৎসরিক ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ।

শনিবার (২৬ জুলাই) বিকাল ৩টায় সাদুল্ল্যাপুর ইউনিয়নে সূফি দরবার শরীফ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে রক্ষা করতে চাই, তবে তাদের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মোবাইল ফোনের অপব্যবহার আমাদের শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে। পরিবার, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুলিশ প্রশাসন সবসময় গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ইউসুফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক লোকমান হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য গোলাম নবী খোকন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক রুমি আক্তার। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ৩০ মিনিটের “তানিয়ার বিয়ে” নাট্য প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৮১১ Time View