ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপ্রতিম হত্যাকাণ্ড: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতে কোন দেশে কতজন নিহত

সাংবাদিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, এসব ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে।

তাদের তথ্য অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার মিনাবে একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন ছাত্রী ও স্কুলের কর্মী নিহত হন।

ইসরায়েলে মোট ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১ মার্চ বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হন।

সংঘাতে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

লেবাননে সোমবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।

বাহরাইনে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আগুন লাগে। ওই ঘটনায় একজন নিহত হন।

কুয়েতে ইরানের হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন কুয়েতি সেনাসদস্যও রয়েছেন।

ওমানের উপকূলের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি পণ্যবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিহত হন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে সংঘাতসংক্রান্ত ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে আল জাজিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৬৯৮ Time View