ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা ছাত্রী নিহতের পর আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরাও

যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি: ডাকসু ভিপি প্রার্থী আবিদুল

সাংবাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি।” ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সাইবার হামলা ও আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে ভোটপ্রক্রিয়ায় প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

আবিদুল বলেন, “কেন্দ্রে প্রার্থীদের প্রবেশাধিকার থাকা সত্ত্বেও রিটার্নিং অফিসারদের কিছু অপপ্রচারে জড়িত থাকার অভিযোগ এসেছে। শিক্ষার্থীরা আগে থেকেই পূরণ করা ব্যালটের তথ্য দিয়েছে। দুটি কেন্দ্রে এমন অভিযোগ এসেছে, তাই আরও কেন্দ্রে থাকতে পারে।”

তিনি আরও জানান, বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ক্যাম্পাসে ঘোরাঘুরি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১২টি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এই নির্বাচনে ৩৯,৮৭৪ জন ভোটার অংশ নিয়েছেন। ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে, এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৮৭৪ Time View