ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক ঠাকুরগাঁও-৩ এ বিএনপি-জামায়াত লড়াই, পাশে জাতীয় পার্টি। ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ।  বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে — আলাদা মন্ত্রণালয়ের ঘোষণা ইঞ্জি. মমিনুল হকের নির্বাচন ও গণভোট ঘিরে দূরপাল্লার বাস চলবে ১১ ফেব্রুয়ারিও চাঁদপুরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সোনারগাঁয়ে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ জন আটক, লুটপাটের অভিযোগ নিয়ে বিতর্ক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও সোনারগাঁয়ের কৃতি সন্তান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বিশ্বকাপ জিতে গেল ভারত!

রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাজার বছরের ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মাসব্যাপি এ মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি খাদিজা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর  আলিফ, গণঅধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পাটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সহ-সভাপতি নুর নবী, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি বেগম, মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলীসহ অন্য সদস্য, রাজনৈতিক-সামাজিক নেতা, ব্যবসায়ি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ও মেলা কমিটির সদস্য মোঃ মানিক।

বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক নেকমরদ মেলার ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখার জন্য মেলা কমিটির প্রশংসা করেন ও তাদেরকে ধন্যবাদ জানান। এইসাথে তারা নিয়ম- শৃঙ্খলাপূর্ণ ও নির্মল আনন্দপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৬০০ Time View