ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর এইচএসসি: ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও  প্রদর্শনী অনুষ্ঠিত।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার(২৬ নভেম্বর)  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুপন চন্দ্র মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, থানার ওসি আরশেদুল হক, ভেটেরিনারি সার্জন রমেন চন্দ্র রায়, গণঅধিকার পরিষদ নেতা  মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পি,  প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে  প্রাণিসম্পদ অধিদপ্তরের পশুপালন বিশেষজ্ঞ, খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে  বক্তারা, পশু পালনে আধুনিক প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনার উপর বক্তব্য দেন। এইসাথে তারা পশুপালনে খামারিদের বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান চত্বরে খামারিরা তাদের উৎকৃষ্ট জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি-কবুতরসহ অন্য পশু-পাখি   প্রদর্শন করেন। প্রদর্শনীতে মোট ৩০টি স্টল স্থান পায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১০১১ Time View