ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

রাণীশংকৈলে বিদ্যুতের শক লেগে কৃষকের মৃত্যু।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান সিদ্দিক ((৪৫) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টায় পৌর শহরের ভান্ডারা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক ওই মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  স্থানীয়রা জানান, ঘটনার দিন শনিবার রাত সাড়ে ন’টায় কৃষক সিদ্দিকের বাড়ির পিছনে এক ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজা অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের  জন্য অস্থায়ীভাবে তার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়।

পরে জানাজার নামাজ শেষে সিদ্দিক ওই বিদ্যুৎ সংযোগের তার খুলতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, এ ঘটনার কথা জেনেছি, এনিয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
৭৯৪ Time View