ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত আগামী ৩০ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে ইত্তিহাদ রেলের যাত্রী সেবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ

রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  ২০২৪-২৫ অর্থ বছরে “রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে  ট্রান্সপ্লান্টার ২৫ টি, রিপার ২৫ টি এবং পাওয়ার স্প্রেয়ার ২৫ টি রয়েছে যার মূল্য প্রায় ২ কোটি টাকা। সোমবার (১১আগষ্ট) দুপুর ১২ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম।

তিনি তার বক্তব্যে সরকারিভাবে এসব কৃষি যন্ত্রপাতি  প্রদানের উদ্দেশ্য ও সেগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে সরকারের বিনামূল্যে দেয়া এসব যন্ত্রপাতির সর্বোচ্চ ও সঠিক ব্যবহার করার জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। এইসাথে তিনি এসব আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের আহবান জানান।  আরও বক্তব্য দেন- জেলা কৃষি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ ও পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে কৃষির প্রতি আমাদের সবার বিশেষ নজর দিয়ে কৃষি উৎপাদন করতে সচেষ্ট হওয়ার আহবান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
১২৪৭ Time View