ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত আগামী ৩০ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে ইত্তিহাদ রেলের যাত্রী সেবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ

রাণীশংকৈলে রোজার শুরুতেই নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- রোজার শুরুতেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়তে শুরু করেছে।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ৩টি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

শসার দাম কেজিতে ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ১০০, মরিচ ১৬০ থেকে বেড়ে ২০০ টাকা, রসুন ১৬০ থেকে বেড়ে ২০০ টাকা,  মসুর ডাল ১৪০ থেকে ১৬০, বেগুন ৫০ থেকে বেড়ে ৭০, গাজর ৩০ থেকে  ৪০, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০, ছোলা ৮০ থেকে বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০০ টাকা কেজি দরের খেজুর ৫০০/৫৫০ দরে বিক্রি হচ্ছে।   এদিকে মাংসের দামও বেড়ে গেছে। সোনালি মুরগির কেজি ২৬০ টাকা থেকে বেড়ে ৩২০ টাকা,ব্রয়লার ১৯০ থেকে বেড়ে ২০০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা থেকে বেড়ে ৭৫০ এবং খাসির মাংস ৯০০ থেকে বেড়ে ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ভান্ডারা মহল্লার ক্রেতা বাবুল হোসেন বলেন, রোজা আসতে না আসতেই গতকাল (বুধবার) থেকে নিত্যপণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে।

এতে আমরা নিম্ন আয়ের মানুষরা বড় ভোগান্তির মধ্যে পড়েছি।  এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) মজিবুর রহমান বলেন, এরমধ্যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া গেছে। আমরা গতকাল থেকেই বাজার মনিটরিংয়ে নেমেছি। আজও(বৃহস্পতিবার) মনিটরিং করা হবে। অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
৬২৮ Time View