রাণীশংকৈলে সার ডিলারশিপ ধরে রাখতে চেয়ারম্যানের পদ ছেড়ে দিলেন বকুল।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল তার দীর্ঘদিনের সার ডিলারশিপ ধরে রাখতে অবশেষে গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন। ওইদিন তিনি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খাদিজা বেগমের কাছে পদত্যাগপত্র জমা দেন। ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।
এ পদত্যাগের বিষয়টি পরদিন ৫ ডিসেম্বর রাতে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, “বিএডিসি ও বিসিআইসির সার ডিলারগণ জনপ্রতিনিধি পদে থাকতে পারবেন না, জনপ্রতিনিধি পদে থাকলে ডিলারশিপ বাতিল হবে। এ প্রজ্ঞাপন আগামি ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে।” পদত্যাগ করা চেয়ারম্যান বলেন, আমি এ ডিলারশিপের ব্যবসা প্রায় ২০ বছর ধরে সফলভাবে করে আসছি। তাই এটাকে ধরে রাখতে আমি চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি, যদিও আমার এ পদে আরো এক বছর মেয়াদ ছিল।
এ বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন, কাশিপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আমি তার আবেদনটি জেলায় ডিডিএলজি বরাবরে পাঠিয়ে দিয়েছি। শীঘ্রই চেয়ারম্যানের দায়িত্ব প্যানেল চেয়ারম্যানকে দেয়া হবে।



























যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান