ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ বাংলাদেশ দূতাবাস কার্যালয় রাষ্ট্রদূতের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

সাংবাদিক

মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চাঁনের রিপোর্টে বিস্তারিত :- ১ লা সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেনের সঙ্গে দূতাবাস কার্যালয়ে রিয়াদে কর্মরত প্রবাসী গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, রিয়াদের উদ্যোগে আয়োজিত এ সভায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় আলোচনায় গুরুত্ব পায়। সভায় রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন বলেন, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন দূরবর্তী শহরে ধারাবাহিকভাবে কনস্যুলার টিমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, পাসপোর্ট সংকট নিরসন এবং প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জামাদির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে। কনস্যুলার সেবা ও পাসপোর্ট প্রক্রিয়াকে আরও গতিশীল এবং সহজ করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রদূত। মতবিনিময় সভায় প্রবাসীদের বহুল আলোচিত একটি বিষয়—ভিএফএস গ্লোবাল (VFS Global)-এর কাছে পাসপোর্ট সেবা‘ইডিসি’ (EDC) কার্যক্রম হস্তান্তর সংক্রান্ত তথ্য—নিয়ে প্রশ্ন উঠলে রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানান, এ ধরনের কোনো তথ্যের বিষয়ে তিনি অবহিত নন এবং এ ধরনের লিখিত কোন কিছুই এখন পাননি তিনি।

সভায় সৌদি আরবের স্থানীয় আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সকল প্রবাসী বাংলাদেশির প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। বিশেষ করে সৌদি আরবের রাস্তা-ঘাট বা প্রকাশ্য স্থানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভিডিও ধারণ অথবা ছবি তোলা এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। দেশটির আইন লঙ্ঘনের কারণে কোনো প্রবাসী যেন আইনি জটিলতায় না পড়েন, সে বিষয়ে প্রবাসীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর রেজাউল ইসলাম (এইচওসি) এবং প্রেস সচিব নুরুল আমিন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল আমিন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সহ রিয়াদে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৫১২ Time View