ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

রূপগঞ্জে সাংবাদিককে পিটিয়ে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলমসহ একাধিক সাংবাদিক এ ঘটনা সম্মুখীন হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল প্রায় ৩টায় রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন তিতাস গ্যাস অফিসের পাশে সরকারি রাস্তা কেটে ব্যক্তিগত জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ শুরু করেন মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৫)। এ কাজে তাকে সহযোগিতা করেন মোঃ আরিফ (৫০) ও নাড়ৎ (৪০)।

সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত বিল্লাল, আরিফ ও নাড়ৎ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। তাদের হাতে ধারালো রামদা, চাপাতি, ছুরি ও লাঠি-সোটা ছিল। হামলাকারীরা সাংবাদিকদের উদ্দেশ্যে ‘খুন করে ফেলা হবে’ বলে হুমকি দেয়।

স্থানীয়রা ছুটে এসে সাংবাদিকদের উদ্ধার করেন, ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে সংবাদ প্রকাশ বা প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও আরও মারাত্মক হুমকি দেওয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবজেল বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৬৪৪ Time View