ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফের ভোটার স্থানান্তর কার্যক্রম চালু ইসির বারিধারায় ফুটপাতে যুবককে গাড়িচাপা, চালক কিশোর হলেও মামলায় আসামি অন্যজন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ১৩ ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড ভাইরাল সেই বিউটি রাণী জেলার শ্রেষ্ঠ শিক্ষক চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড কিসের ডিসেম্বর, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী নজরুল-মাকছুদাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘রোহিঙ্গা সংকট: ন্যায়বিচার ও জবাবদিহির সঙ্গে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে টেকসই সমাধানের নতুন আহ্বান’ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-১১-এ আয়োজিত এ উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং সংকটের মূল কারণসমূহের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এই সাইড ইভেন্টে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫২৩ Time View