ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিটনকে অধিনায়ক করে শক্তিশালী দলই দিল বাংলাদেশ

সাংবাদিক

২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। লিটন দাসকে অধিনায়ক করে শক্তিশালী দল নিয়ে জাপান যাবে বাংলাদেশ।

২০১০ এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। আরও একবার সর্বোচ্চ সাফল্যের লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ ছাড়াও এরই মধ্যে এশিয়ান গেমসের জন্য দল দিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) আঞ্চলিক প্রতিযোগিতাটির জন্য নিজেদের দলে তারকা ক্রিকেটারদের রেখেছে। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এবারের এশিয়ান গেমস হতে যাচ্ছে ২০২৮ অলিম্পিকের ড্রেস রিহার্সাল।

টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সবশেষ ২০২৫ সালের মে মাসে শারজাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই তাঁকে ফিরিয়েছেন নির্বাচকেরা। দলে রাখা হয়নি দুই গতি তারকা তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে।

বাংলাদেশের ব্যাটিং লাইনে আছেন যথারীতি তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেনরা। বোলিং বিভাগে থাকছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদদের মতো নিয়মিত মুখরা।

নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৫০৪ Time View