ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপ্রতিম হত্যাকাণ্ড: আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি আশুলিয়ায় সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, নিহত ১ আহত ১৭ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে নতুন ডিসি মিজ তাহসিনা বেগম

সাংবাদিক

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিজ তাহসিনা বেগম। আগের ডিসি প্রত্যাহারের দুই সপ্তাহ পর সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১৯ জুন রাতে শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিনের এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পর ২১ জুন তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তীতে তার শৃঙ্খলাভঙ্গের বিষয়টি তদন্তের জন্য ২২ জুন তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
৭৮১ Time View