ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

‘শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে’

সাংবাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল এন্ড কলেজে নিজের ভোটপ্রদানের পর এ কথা বলেন তিনি ।

সাদিক কায়েম বলেন, ভিপি পদে নির্বাচিত হলে ছাত্রদের অধিকার রক্ষায় আপসহীন থাকবেন। তিনি নিজে একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের দাবির সঙ্গে তার অবস্থান সব সময় একীভূত। তাই ছাত্রদের মধ্য থেকে আসা একজন প্রার্থী হিসেবে সবার সমর্থন পাওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

সাদিক কায়েমের সঙ্গে সকাল ৮টার কিছু পর ভোট দিতে কেন্দ্রে আসেন একই প্যানেলের এজিএস (সহ-সম্পাদক) প্রার্থী মুহা. মহিউদ্দিন খাঁন। দুজনেই যথাসময়ে ভোট প্রদান করেন।

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এই বিপুলসংখ্যক শিক্ষার্থী ২৮টি কেন্দ্রীয় ও ১৩টি হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদের জন্য ভোট দিচ্ছেন। কেন্দ্রীয় সংসদে প্রার্থী রয়েছেন ৪৭১ জন এবং হল সংসদে ১,০৩৫ জন।

ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট চলবে। প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে একাধিক বুথ, মোট সংখ্যা ৮১০টি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৬৮৪ Time View