শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৭ খাবার
শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার খুবই জরুরি। এমন কিছু খাবার আছে যা শিশুর বুদ্ধির বিকাশে সহায়তা করে। যেমন-
ফ্যাটি ফিশ বা চর্বিযুক্ত মাছ
স্যামন বা সার্ডিনের মতো মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই উপাদানটি মস্তিষ্কের কোষ তৈরি করে। সেই সঙ্গে শরীরের প্রদাহ কমায়।
বেরি জাতীয় ফল
ব্লুবেরি এবং অন্যান্য গাঢ় রঙের বেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান মস্কিষ্কে রক্ত চলাচল বাড়ায়। একই সঙ্গে মস্তিষ্কের বয়স বাড়ার প্রক্রিয়া ধীর করে।
সবুজ শাকসবজি
পালং শাক এবং ব্রকলি ভিটামিন কে, ফোলেট এবং বিটা ক্যারোটিন জোগায়। এই পুষ্টিগুণ মস্তিষ্কের কোষগুলিকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখে।
বাদাম ও বীজ
আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই রয়েছে। এসব উপাদান শিশুর স্মৃতিশক্তি এবং চিন্তা করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ডিম
ডিমের কুসুম ‘কোলিন’ নামের একটি জরুরি পুষ্টি উপাদান জোগায়। এটি মস্তিষ্কের রাসায়নিক উপাদান তৈরি করে, যা স্মুতিশক্তি ও মেজাজ নিযন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।
ডার্ক চকোলেট
ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড থাকায় এটি শিশুর মনোযোগ এবং মস্তিষ্কে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে।




























আপসের পরও গাজী নজরুলের জামিন নামঞ্জুর